Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

জাবিতে ‘সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার’, শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

জাবিতে ‘সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার’, শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

ছবি: যুগান্তর

Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসাদুল আলম শেখ নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে তাকে আটক করা হয়।

আসাদুল বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১ ব্যাচের শিক্ষার্থী। তিনি ‘চ্যানেল ১৪’ নামের একটি অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই পোর্টালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে প্রচারণামূলক বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হতো। এ ছাড়া আসাদুলের বিরুদ্ধে ক্যাম্পাসে আওয়ামী লীগের বিভিন্ন পোস্টার লাগানো এবং ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।

হল সূত্রে জানা গেছে, আসাদুলের কক্ষে কয়েক মাস ধরে একজন বহিরাগত অবস্থান করছিলেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা তার কক্ষে গিয়ে ওই ব্যক্তিসহ আসাদুলকে আটক করেন। পরে হল প্রশাসন ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হল প্রশাসনের উপস্থিতিতে আসাদুলের মোবাইলে পরীক্ষা করা হয়। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে তারা দাবি করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট ড. লুৎফুর এলাহী বলেন, আসাদুলের রুমে যাকে পাওয়া গেছে, সে আমাদের ছাত্র নয়, বহিরাগত। অগোচরে ও গোপনে অনুমতি না নিয়ে সে হলে এসেছিল।

সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার জয় বলেন, আসাদুল নিজেই স্বীকার করেছে, চার-পাঁচ মাস ধরে তার এক কাজিন তার রুমে অবস্থান করছে, যা বেআইনি। তার যে অপরাধ, সেটার বিচার বাংলাদেশের আইন অনুযায়ী হবে। আমরা তাকে আইনের হাতে তুলে দিয়েছি। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে।

পুলিশের কাছে হস্তান্তরের পর আসাদুলের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম