প্রযুক্তিনির্ভর সমাধানে প্রধানমন্ত্রীর আগ্রহ
শীর্ষ ৫০ উদ্ভাবনে ড্যাফোডিল এআইয়ের ৬ সমাধান
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
|
ফলো করুন |
|
|---|---|
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর শীর্ষ ৫০ উদ্ভাবনের মধ্যে স্থান পেয়েছে ড্যাফোডিল এআইয়ের ছয়টি বাস্তবমুখী সমাধান। এসব প্রকল্প অগ্নিনির্বাপণ ও উদ্ধার, স্বাস্থ্যসেবা, মাতৃস্বাস্থ্য, সড়ক অবকাঠামো, রোবোটিক্স এবং স্মার্ট অটোমেশনে AI ও IoT-এর কার্যকর প্রয়োগ দেখায়।
মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশীয় উদ্ভাবন বাস্তবায়ন, বাণিজ্যিক পণ্যে রূপান্তর এবং বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন। উদ্যোক্তা ও গবেষকদের পাশে সরকারের থাকার আশ্বাস দিয়ে তিনি ড্যাফোডিল এআইয়ের স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রযুক্তি ও গবেষণাভিত্তিক সমাধান সম্পর্কে অবহিত হন।
ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মো. সবুর খান স্টল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ড্যাফোডিল গ্রুপের তৈরি বিভিন্ন এআই-ভিত্তিক সমাধান তুলে ধরেন।
তিনি দেখান, কীভাবে এসব উদ্যোগ শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবসম্পদ, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তি ব্যবহার করছে।
ড. মো. সবুর খান বলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের বাস্তব সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসতে হবে এবং তাদের গবেষণা ও ধারণাকে ব্যবহারযোগ্য ও বাজারোপযোগী সমাধানে রূপ দিতে হবে। প্রধানমন্ত্রী প্রদর্শিত সমাধানগুলো আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং ড্যাফোডিল গ্রুপের এআই-ভিত্তিক উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন।
নির্বাচিত উদ্ভাবনগুলো হলো- Dual-Mode FR Vehicle, HOMEPITAL NEXUS, PikoBot, Pav Analytics, IoT Smart Automation এবং The Arbor Voice for Mothers। পাশাপাশি AI Professor, Student360, Alumni360, Perfect HR, LeadershipOS ও RegistrarOS-এর মাধ্যমে শিক্ষা, মানবসম্পদ এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এআই গ্রহণের ব্যবহারিক মডেল প্রদর্শন করা হয়।

