Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম

Advertisement

৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা প্রকাশ না করায় উদ্বেগ ও অনিশ্চয়তায় রয়েছেন হাজারো পরীক্ষার্থী। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

প্রয়োজনে ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর সম্পূরক ফলাফলের মাধ্যমে ‘রিপিট ক্যাডার’-সংক্রান্ত জটিলতা নিরসনের প্রস্তাবও দিয়েছেন পরীক্ষার্থীরা।

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ৫০তম বিসিএস পরীক্ষার্থীদের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা বলেন, ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ‘এক বছরে এক বিসিএস’ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছিল। সেই রোডম্যাপ অনুযায়ী প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলেও ২৫ নভেম্বরের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশের নির্ধারিত সময় পার হয়ে গেছে। অথচ এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। এমনকি বিলম্বের কারণ জানিয়ে কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্যও দেওয়া হয়নি।

পরীক্ষার্থীরা বলেন, পিএসসির নিজস্ব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফলাফল প্রকাশের কথা থাকলেও কেন তা সম্ভব হয়নি, সে বিষয়ে কমিশনকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশনের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষায় ৫০তম বিসিএসের ফলাফল আটকে রাখার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরেরও সমালোচনা করেন পরীক্ষার্থীরা। 

তাদের দাবি, ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের পরও বিপিট ক্যাডার-সংক্রান্ত জটিলতা পুরোপুরি নিরসন নাও হতে পারে। কারণ পরবর্তী সময়ে ৪৭তম বিসিএসের কিছু প্রার্থীও ৫০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হতে পারেন। ফলে এ ধরনের জটিলতা এড়াতে সম্পূরক গেজেট বা ফলাফল প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

এ প্রসঙ্গে তারা ৪৪তম বিসিএসের সম্পূরক গেজেট প্রকাশের উদাহরণ তুলে ধরেন। পরীক্ষার্থীদের ভাষ্য, ২০২৫ সালের ২৮ অক্টোবর সংশোধিত বিধি ১৭ কার্যকর হওয়ার পরও পিএসসি চাইলে ৪৭তম বিসিএসের গেজেট প্রকাশের পর ৫০তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রকাশের মাধ্যমে বিপিট ক্যাডার-সংক্রান্ত জটিলতা সমাধান করতে পারে।

পরীক্ষার্থীরা আরও বলেন, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এর মাত্র ৫৮ দিনের মাথায় ৯ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ এবং ৩০ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষ হয়। ‘এক বছরে এক বিসিএস’ বাস্তবায়নের লক্ষ্যকে স্বাগত জানিয়ে তারা স্বল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

তারা জানান, অতীতের কয়েকটি বিসিএসের ফল প্রকাশের সময় পর্যালোচনা করলে দেখা যায়, ৪৪তম বিসিএসে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ছয় দিন পর, ৪৫তম বিসিএসে ১০ দিন পর, ৪৬তম বিসিএসে ১৩ দিন পর, ৪৭তম বিসিএসে ১০ দিন পর এবং ৪৮তম বিসিএসে সাত দিন পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছিল। সে বিবেচনায় ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশের প্রত্যাশা করেছিলেন তারা।

কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ না হওয়ায় পরীক্ষার্থী ও তাদের পরিবার চরম মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানান তারা। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর তথ্যের কারণে পিএসসির প্রতি পরীক্ষার্থীদের আস্থার সংকট তৈরি হচ্ছে বলেও দাবি করেন বক্তারা। এ পরিস্থিতিতে ফলাফল প্রকাশে বিলম্বের প্রকৃত কারণ জানিয়ে পরীক্ষার্থীদের আশ্বস্ত করতে কমিশনের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলন থেকে পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের প্রতি দ্রুত চূড়ান্ত ফলাফল প্রকাশের আহ্বান জানিয়ে পরীক্ষার্থীরা বলেন, অন্য কোনো বিসিএসের জটিলতাকে অজুহাত হিসেবে দেখিয়ে ৫০তম বিসিএসের ফলাফল আটকে রাখা উচিত নয়। প্রয়োজনে সম্পূরক ফলাফল প্রকাশের ব্যবস্থা গ্রহণ করে দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

সবশেষে তারা স্পষ্টভাবে ঘোষণা দেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। এ সময়ের মধ্যে ফলাফল প্রকাশের দাবি জানিয়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন পরীক্ষার্থীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আগের বিসিএসের গেজেট ও যোগদানে দীর্ঘসূত্রতা, আটকে ৫০তম বিসিএসের ফল

আগের বিসিএসের গেজেট ও যোগদানে দীর্ঘসূত্রতা, আটকে ৫০তম বিসিএসের ফল

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএস নন ক্যাডারে নিয়োগ, পদ ১৪৭

বিসিএস নন ক্যাডারে নিয়োগ, পদ ১৪৭

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৫ হাজার চিকিৎসক পদে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন

৫১তম বিসিএস ৫ হাজার চিকিৎসক পদে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

আরও পড়ুন

৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম

৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম

শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

‘বেসরকারি শিক্ষকদের পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ’

‘বেসরকারি শিক্ষকদের পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ’

উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম