Logo
Logo
×

Advertisement

চাকরি

আগের বিসিএসের গেজেট ও যোগদানে দীর্ঘসূত্রতা, আটকে ৫০তম বিসিএসের ফল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

আগের বিসিএসের গেজেট ও যোগদানে দীর্ঘসূত্রতা, আটকে ৫০তম বিসিএসের ফল

সংগৃহীত ছবি

Advertisement

বিজ্ঞপ্তি জারির এক বছরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু চূড়ান্ত সুপারিশের পর পুলিশ ভেরিফিকেশন, গেজেট প্রকাশ এবং যোগদান প্রক্রিয়ায় গড়ে প্রায় এক বছর সময় লেগে যাওয়ায় সেই উদ্যোগের সুফল মিলছে না। আগের বিসিএসের কার্যক্রম শেষ না হওয়ায় এর সরাসরি প্রভাব পড়ছে পরবর্তী বিসিএসের ফলাফল ও নিয়োগের ওপর।

এই জটের মুখে পড়েছে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ। 

২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি প্রায় গুছিয়ে আনা হলেও ৪৬তম বিসিএসের গেজেট ও যোগদান প্রক্রিয়া অসম্পন্ন থাকায় তা স্থগিত রাখা হয়েছে। মূলত ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধারাবাহিক বিভিন্ন বিসিএসেই দীর্ঘসূত্রতার একই চিত্র দেখা যাচ্ছে। 

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলে ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হলেও ৯ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো গেজেট জারি করতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। একইভাবে গত ২৮ জুন ৪৭তম বিসিএসের ফলে ১ হাজার ৩২০ জন ক্যাডার এবং ২০১ জন নন-ক্যাডারসহ মোট ১ হাজার ৫২১ জন সুপারিশ পেলেও প্রায় পাঁচ মাস ধরে ভেরিফিকেশন ও গেজেট কার্যক্রম আটকে আছে। 

এর আগে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলের পর গেজেট ও যোগদান (১ নভেম্বর ২০২৬) শেষ হতে লেগেছে প্রায় ১১ মাস, আর পুরো নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হতে সময় লেগেছে প্রায় চার বছর। 

ভেরিফিকেশন ও গেজেটে বিলম্বের কারণে ‘রিপিট ক্যাডার’ সমস্যা আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা। 

আগের বিসিএসে সুপারিশ পাওয়ার পরও যোগ দিতে না পারায় পরের বিসিএসে অংশ নিয়ে একই পদে পুনরায় সুপারিশ পাচ্ছেন অনেকে। এতে প্রতিটি বিসিএসে ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ শূন্য থাকার আশঙ্কা তৈরি হচ্ছে; যেমন ৪৪তম বিসিএসের ১ হাজার ৭১০টি পদের মধ্যে প্রায় ৪০০ জনই ছিলেন রিপিট ক্যাডার।

দীর্ঘ এই অপেক্ষায় প্রার্থীদের মধ্যে তীব্র অনিশ্চয়তা ও মানসিক চাপ কাজ করছে। তাদের দাবি, পুলিশ যাচাই-বাছাই ও গেজেট প্রকাশের সময় কোনোভাবেই দুই মাসের বেশি হওয়া উচিত নয়। পাশাপাশি, বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফল, গেজেট ও যোগদান—পুরো নিয়োগপ্রক্রিয়া ১৪ মাসের মধ্যে শেষ করার দাবি তুলেছেন তারা। 

নিয়মিত গেজেটের পাশাপাশি বাদ পড়া প্রার্থীদের রি-ভেরিফিকেশন কার্যক্রমেও ধীরগতি দেখা গেছে। ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া ১০৫ জনের মধ্যে ৪৯ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি এবং বাকি ৫৬ জন প্রশাসনিক ও ভেরিফিকেশন জটিলতায় বাদ পড়েন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদের রি-ভেরিফিকেশন শেষ করার আশ্বাস দিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। তবে এখন পর্যন্ত মাত্র ২৩ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে; বাকিদের সঙ্গে যোগাযোগ বা পুরো প্রক্রিয়া শেষ হওয়ার নির্দিষ্ট সময় সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, ৪৮তম বিসিএসের নিয়োগবঞ্চিত ২৭ জন প্রার্থীর রি-ভেরিফিকেশন শুরু হলেও দ্রুত তা শেষ করে সম্পূরক গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন বঞ্চিত প্রার্থীরা। দীর্ঘ অপেক্ষায় তাদের পারিবারিক ও সামাজিক চাপ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন তারা। 

৪৬তম বিসিএসের গেজেট প্রকাশের অগ্রগতি জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ-জোহরা জানান, গেজেট প্রকাশের কাজ চলমান রয়েছে, তবে কবে নাগাদ তা প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, যা বলছে পিএসসি

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, যা বলছে পিএসসি

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে ভল্টে ‘ফেসলক’, নিজস্ব প্রেসে মুদ্রণ

বিসিএস নন ক্যাডারে নিয়োগ, পদ ১৪৭

বিসিএস নন ক্যাডারে নিয়োগ, পদ ১৪৭

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা

৫ হাজার চিকিৎসক পদে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন

৫১তম বিসিএস ৫ হাজার চিকিৎসক পদে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য শামীমা সুলতানা

আরও পড়ুন

আগের বিসিএসের গেজেট ও যোগদানে দীর্ঘসূত্রতা, আটকে ৫০তম বিসিএসের ফল

আগের বিসিএসের গেজেট ও যোগদানে দীর্ঘসূত্রতা, আটকে ৫০তম বিসিএসের ফল

স্নাতক পাশে ওয়ান ব্যাংকে অফিসার নিয়োগ

স্নাতক পাশে ওয়ান ব্যাংকে অফিসার নিয়োগ

যমুনা গ্রুপে নিয়োগ, যারা আবেদন করতে পারবেন

যমুনা গ্রুপে নিয়োগ, যারা আবেদন করতে পারবেন

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় বড় নিয়োগ, আবেদন শেষ ২৩ ডিসেম্বর

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় বড় নিয়োগ, আবেদন শেষ ২৩ ডিসেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম