Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

কলেজে দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

কলেজে দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী

ফাইল ছবি

Advertisement

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টায় একাদশে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে মোট ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জনের কলেজে ভর্তি নিশ্চিত হয়েছে। দ্বিতীয় ধাপে নতুন করে আসন বরাদ্দের পাশাপাশি আগের ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে মাইগ্রেশনের মাধ্যমে পছন্দের কলেজে যাওয়ার সুযোগ পেয়েছে ৫৬ হাজার ৮০৪ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে মোট ৮ লাখ ৮৬ হাজার ২১৫টি আবেদন জমা পড়ে। আবেদন করার পরও ১৪ হাজার ১৪ জন শিক্ষার্থী কোনো কলেজে নির্বাচিত হয়নি। তাদের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২০৫ জন শিক্ষার্থীও রয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৪৪ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেন ৮ লাখ ৩৪ হাজার ৭১৮ জন।

উল্লেখ্য, দেশের ৮ হাজার ১৮১টি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে ২৬ লাখ ১ হাজার ৭৭৯টি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাবি স্টেশনে সাগরদাঁড়ি-তিতুমীরের যাত্রাবিরতি মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, ফল প্রকাশ ৩০ অক্টোবর

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, ফল প্রকাশ ৩০ অক্টোবর

যেভাবে জানবেন এইচএসসি ও সমমানের ফল

যেভাবে জানবেন এইচএসসি ও সমমানের ফল

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম