Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

র‌্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ

Icon

চুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

র‌্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Advertisement

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলে র‌্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, অভিযুক্তদের সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে ৮ জন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং একজন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৯টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টার দিকে কবি কাজী নজরুল ইসলাম হলের ডি-২০০ নম্বর কক্ষে প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে দুই ঘণ্টা ধরে নানাভাবে অপমান, হেয় ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। একই ধরনের ঘটনা গত ২ সেপ্টেম্বরও ঘটেছিল বলে জানানো হয়।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ওই ঘটনায় তাদের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীরে হাজির হয়ে দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম জানান, প্রশাসন র‌্যাগিং, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। যদি তাদের অভিযোগের ব্যাপারে সত্যতা পাওয়া যায়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক বিশেষ কর্মশালা

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এআই বিষয়ক বিশেষ কর্মশালা

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল

ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল

গবেষণা ও প্রযুক্তিনির্ভর আগামীর প্রত্যয়ে চবির হীরকজয়ন্তী উদযাপন

গবেষণা ও প্রযুক্তিনির্ভর আগামীর প্রত্যয়ে চবির হীরকজয়ন্তী উদযাপন

কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম