কুবির বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি বাস লক্ষ্য করে আগুন জ্বালানো টায়ার নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বাসে থাকা শিক্ষার্থীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে বাসটিকে লক্ষ্য করে আগুন দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

