Logo
Logo
×

Advertisement

রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

Advertisement

রাজধানীর কাফরুলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার দুপুর পৌনে দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শিলা।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে এসে বাসাটির নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। পাশাপাশি কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়।

পরে স্থানীয় লোকজন প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শাহাজাহান শিকদার (মিডিয়া) জানান, আমাদের কাছে এবং ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কাছে কোনো আগুনের তথ্য আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনের কাছে একটি তথ্য এসেছিল বাড়িতে আগুন লেগেছে। পরে গাড়ি বের হওয়ার পরে জানানো হয় আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাতভর অগ্নিসংযোগ ও সড়ক অবরোধে উত্তপ্ত টুঙ্গিপাড়া, বন্ধ যান চলাচল

রাতভর অগ্নিসংযোগ ও সড়ক অবরোধে উত্তপ্ত টুঙ্গিপাড়া, বন্ধ যান চলাচল

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

আ.লীগের সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

আ.লীগের সাবেক এমপি বাহারের বাড়িতে আগুন

পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের

পিরোজপুরে গভীর রাতে দুই বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত হেলপারের

নেত্রকোনায় পরিত্যক্ত রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন

নেত্রকোনায় পরিত্যক্ত রেলস্টেশনে পেট্রোল ঢেলে আগুন

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম