Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

Advertisement

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘চলতি বছরের নভেম্বর মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ফল প্রস্তুতে আমাদের কাজ চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা দেরিতে নেওয়া হলেও ওই অঞ্চলের ফলাফল প্রস্তুতে অতিরিক্ত পরীক্ষক নেওয়া হয়েছে। আশা করছি সম্ভাব্য সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব।’

জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলতি মাসের ৯ তারিখে শেষ হয়েছে।

এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম