Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের তীব্র প্রতিবাদ

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পিএম

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের তীব্র প্রতিবাদ

Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো।

অবিলম্বে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে তারা।

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাবির শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয়। সংবাদ সংগ্রহের কাজে গেলে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় তারা। এ সময় সাংবাদিকদের মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়।

হামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ-উজ-জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন। এর মধ্যে গুরুতর আহত জাহিদুলের মাথায় রক্তাক্ত জখম হয়।

ঘটনার পরপরই যৌথ ও পৃথক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা), কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস), বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস), জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।

বিবৃতিতে নেতারা বলেন, ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলা কেবল কোনো ব্যক্তির ওপর আঘাত নয়; এটি মুক্ত সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি কুঠারাঘাত। বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর হামলার বিচারহীনতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তাই বারবার এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

এ ধারা অব্যাহত থাকলে মুক্ত গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ ও সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

নেতারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তা ও জ্ঞানচর্চার জায়গা। সেখানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন কিংবা সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। রাবির ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল পেশাগত দায়িত্ব পালনের সময় শাহবাগ থানার ভেতরেও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) অন্তত ১০ জন সদস্য হামলার শিকার হয়েছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে আইনগত ব্যবস্থা, ডিসিদের নির্দেশ

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে আইনগত ব্যবস্থা, ডিসিদের নির্দেশ

সাংবাদিকের ওপর হামলা: রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি

সাংবাদিকের ওপর হামলা: রাবির হল প্রাধ্যক্ষকে অব্যাহতি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় এফবিজেএর নিন্দা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় এফবিজেএর নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ঘটনার সূত্রপাত যেভাবে

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা: ঘটনার সূত্রপাত যেভাবে

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করবে প্রশাসন

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করবে প্রশাসন

আরও পড়ুন

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দাবি

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

মৃত্যুর আগে আবরার ফাহাদের সেই ফেসবুক পোস্টে কী ছিল?

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম