Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

পুনর্নির্বাচন ও প্রভোস্টের পদত্যাগ দাবিতে রোকেয়া হলে বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ০৯:১৪ এএম

পুনর্নির্বাচন ও প্রভোস্টের পদত্যাগ দাবিতে রোকেয়া হলে বিক্ষোভ

রোকেয়া হলে ছাত্রীদের বিক্ষোভ। ছবি-সংগৃহীত

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে রোকেয়া হলে পুনর্নির্বাচন ও প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন হলটির ছাত্রীরা।

মঙ্গলবার রাত ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। 

বিক্ষোভকারীরা ‘কারচুপির নির্বাচন মানি না, মানব না’, ‘প্রহসনের নির্বাচন মানি না, মানব না’, ‘অবিলম্বে প্রাধ্যক্ষের পদত্যাগ করতে হবে’ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

উল্লেখ্য, ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলে ভোটকেন্দ্রের পাশের একটি কক্ষ থেকে তিন ট্রাংক ফাঁকা ব্যালট পেপার পাওয়া যায়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ভোট শুরু এবং তার এক ঘণ্টা পর আবার ভোট বন্ধ হয়।

রোকেয়া হলের ছাত্রীদের অভিযোগ, হলে মোট ৯টি ব্যালটবাক্সে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু ভোটগ্রহণ শুরু হওয়ার সময় ছয়টি ব্যালটবাক্স দেখানো হয়। এ নিয়ে শুরু থেকেই তাদের মধ্যে সন্দেহ ছিল। ছাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল। পরে তারা জানতে পারেন, পাশের একটি কক্ষে ওই তিনটি ব্যালট বাক্স রাখা হয়েছে। ছাত্রীরা কক্ষটির দরজা ভেঙে ওই তিনটি ব্যালটবাক্স বের করে বাইরে নিয়ে আসেন। তারা ওই ব্যালটবাক্সগুলোর তালা ভেঙে দেখেন সেগুলোয় ব্যালট পেপার ভরা। তবে সেগুলোয় ভোট দেয়া ছিল না। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এত ব্যালট পেপার কেন? সেগুলো লুকিয়েই বা রাখা হবে কেন?

এ ঘটনায় বেলা সাড়ে ১১টার পর থেকে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বিকাল ৩টায় ফের ভোট শুরু হয়।

Advertisement

ডাকসু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম