Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

আলাদা বাহনে গণভবনে নুর-রাব্বানীরা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ০৩:৫১ পিএম

আলাদা বাহনে গণভবনে নুর-রাব্বানীরা

ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে গণভবনে পৌঁছেছেন ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নবনির্বাচিত প্রতিনিধিরা।কেন্দ্রীয় সংসদের ২৫ জন এবং হল সংসদের ২৩৪ জনসহ ২৫৯ জন শনিবার সাড়ে তিনটার দিকে গণভবনে গিয়ে পৌছান।

 

শনিবার বিকাল ৪টায় ডাকসুর নবনির্বাচিত পরিষদকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিষদের সবাইকে নিয়ে গণভবনে যান ডাকসু ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানী।

 

তবে ডাকসুর ভিপি ও জিএস আলাদা বাহনে করে গণভবনে গিয়েছেন।ডাকসুর জিএস রাব্বানী অন্য প্রতিনিধিদের নিয়ে গণভবনে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে।তার পাশে ছিলেন ভিপি পদে পরাজিত প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

 

অন্যদিকে প্রাইভেট কারে করে গণভবনে যান ভিপি নুরুল হক নুর। তার পাশের সিটে বসা ছিলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচিত সমাজসেবা সম্পাদক আকতার হোসেন।

 

সবার বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে গণভবনে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পৃথক বাহনে গেলেন ভিপি জিএস। এ নিয়ে ছাত্রসংসদের অন্য প্রতিনিধিদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। তবে এবিষয়ে ভিপি জিএস কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।   

 

এর আগে বাসে চড়ে গণভবনে যাওয়ার কথা নিশ্চিত করেন ডাকসুর নবনির্বাচিত এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। তিনি জানিয়েছিলেন, ডাকসুর সব প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের লাল বাসে করে গণভবন যাবেন।পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু নির্বাচনে ভিপি পদে পরাজিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজীত কুমার দাসও সেখানে যাবেন।

 

১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ।২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তা বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেল।তারা পুনঃনির্বাচন দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে।আজ শেষ হচ্ছে সেই সময়সীমা।    

 

Advertisement

ডাকসু নির্বাচন ২০১৯

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম