Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

সুষ্ঠু নির্বাচন না হলে সব পদেই ছাত্রলীগ জয়ী হতো: শোভন

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৯ মার্চ ২০১৯, ০৩:২০ পিএম

সুষ্ঠু নির্বাচন না হলে সব পদেই ছাত্রলীগ জয়ী হতো: শোভন

Advertisement

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে, তা না হলে সব পদেই ছাত্রলীগ জয়ী হতো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঙ্গলবার দুপুরে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, নির্বাচনে অনেক ঘটনা ঘটলেও সর্বোপরি নির্বাচন সুষ্ঠু হয়েছে। সব নির্বাচনেই কিছু না কিছু ঘটনা ঘটে।

আপনারা জানেন, কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ বন্ধ ছিল। তা পুনরায় গ্রহণ করা হয়েছে। রোকেয়া হলেও একইভাবে নতুন করে ভোটগ্রহণ করা হয়।

যদি এত ঝামেলা হতো তা হলে কিন্তু ছাত্রলীগের সব প্রার্থীই জয়ী হতো। সেটি কিন্তু হয়নি। তার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এ কারণেই এখনও পরিবেশ শান্ত রয়েছে।

শোভন বলেন, আগে ডাকসু নির্বাচন কেন্দ্র করে রক্ত ঝরত, লাশ পড়ত। সেই পরিবেশ কিন্তু এখন নেই। আমরা চাই- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করুক।

Advertisement

শোভন

Advertisement

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০

আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০

দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন

দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন

সিএমএইচে অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

সিএমএইচে অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম