Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ১১:২৭ এএম

এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

Advertisement

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি (রুটিন) প্রকাশিত হয়েছে।

বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।

সংশোধিত রুটিন অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা। প্রথম দিন হবে বাংলা প্রথমপত্র।  প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

তত্ত্বীয় পরীক্ষা শেষে ৫ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।  তা চলবে ১৩ মে পর্যন্ত।  

রুটিনে যে নির্দেশনা দেয়া হয়েছে, প্রতিটি তত্ত্বীয় পরীক্ষায় ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী প্রশ্নের ৩০ নম্বরের জন্য ৩০ মিনিট ও লিখিত ৭০ নম্বরের জন্য আড়াই ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে।

এ ছাড়া পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হবে।

নির্দেশনায় আরও হয়েছে– সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া পরীক্ষার হলে কোনো ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের কেন্দ্রে মোবাইল ফোন আনা নিষিদ্ধ।

সংশোধিত রুটিনটি দেখুন -

Advertisement

রুটিন পরীক্ষা এইচএসসি

Advertisement

আরও পড়ুন

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা

এইচএসসির ফলাফল মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম