Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জরুরি বৈঠকে ৫ সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয়

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৮:৩৮ পিএম

জরুরি বৈঠকে ৫ সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি

Advertisement

কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। 

সোমবার বিকাল ৫টার দিকে উপাচার্যের নিজ বাসভবনে বৈঠক শুরু হয়।  এতে বিভিন্ন হলের প্রভোস্ট অংশ নেন। 

বৈঠকে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো- শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। সব প্রাধ্যক্ষ হলে অবস্থান করবেন। হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না। 

ছাত্রলীগকে শহীদুল্লাহ হলে ঢুকতে দেয়নি শিক্ষার্থীরা

এছাড়া গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয় বৈঠকে।  

এদিকে বৈঠক শেষে ভিসি মাকসুদ কামাল গণমাধ্যমকর্মীদের বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আজ রাতে সব প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা হলে অবস্থান করবেন। 
 

Advertisement

কোটাবিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়

Advertisement

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

ম্যানেজিং কমিটির সভাপতি কারা হবেন, বললেন চিফ হুইপ

ম্যানেজিং কমিটির সভাপতি কারা হবেন, বললেন চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম