Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাবি উপাচার্য মাকসুদ কামালের পদত্যাগ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৩:৫৮ পিএম

ঢাবি উপাচার্য মাকসুদ কামালের পদত্যাগ

Advertisement

অবশেষে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন উপাচার্য। 

সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন বলে জানা যায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হলের প্রাধ্যক্ষরাও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

যে সাতটি হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেছেন, সেগুলো হলো— মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয় একাত্তর হল, জহুরুল হক হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হল, বেগম রোকেয়া হল, শামসুন নাহার হল এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাস।

গত বছরের ৪ নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের স্থানে ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

কোটা সংস্কার আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানোয় শুরু থেকেই শিক্ষার্থীরা তার ওপর ক্ষোভ প্রকাশ করেন। পরে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন।

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যাল উপাচার্য মাকসুদ কামাল পদত্যাগ

Advertisement

আরও পড়ুন

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, বহিষ্কার দুজন

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, বহিষ্কার দুজন

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি মুসা, সম্পাদক আবির

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি মুসা, সম্পাদক আবির

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা

ডিনস অ্যাওয়ার্ড পেলেন সেই তন্বী

ডিনস অ্যাওয়ার্ড পেলেন সেই তন্বী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম