Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এবার ৫০ মিনিট আগেই পরীক্ষাকেন্দ্রে সেই আনিসা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১১:০৭ পিএম

এবার ৫০ মিনিট আগেই পরীক্ষাকেন্দ্রে সেই আনিসা

এইচএসসি পরীক্ষার্থী আনিসা। ফাইল ছবি

Advertisement

মায়ের অসুস্থতার কারণে দেরিতে কেন্দ্রে এসে প্রথম দিন হলে ঢুকতে না পারা রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী আনিসা রোববার পরীক্ষায় অংশ নিয়েছে। মিরপুরের সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেয় সে। এবার পরীক্ষা শুরুর ৫০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করে।

আনিসার মা সংবাদমাধ্যমকে বলেন, আজকে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। আপনারাসহ বাংলাদেশের সবাই আমার মেয়ের জন্য দোয়া করেন যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। বাঙলা কলেজের অধ্যাপক কামরুল হাসান জানান, পরীক্ষা দেওয়ার জন্য মেয়েটি এসেছে, কোনো সমস্যা হয়নি।

এর আগে ২৬ জুন এইচএসসি পরীক্ষার শুরুর দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারেনি আনিসা। মায়ের অসুস্থতার কারণে সেদিন ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারেনি। সেদিন কেন্দ্রে ঢুকতে অনেক অনুরোধ করলেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিও দেখে বহু মানুষ তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান।

পরবর্তী সময়ে ওই শিক্ষার্থীর বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।

আনিসার মা জানান, ২৬ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সেদিন রাত ৮টার দিকে বাসায় ফেরেন তিনি। আগের তুলনায় অনেকটা ভালো আছেন বলেও জানান তিনি।

কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পর আমরা কলেজ থেকে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠিয়েছিলাম। তিনি গিয়ে খোঁজখবর নেন। আনিসা জানায়, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় সে অংশ নিচ্ছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও সময়মতো কেন্দ্রে যাবে। 

Advertisement

এইচএসসি পরীক্ষা

Advertisement

আরও পড়ুন

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থি: আইডিইবি

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম