Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাত করছে: সাদিক কায়েম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম

বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাত করছে: সাদিক কায়েম

Advertisement

কিছু প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন দেখেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম। 

তিনি বলেছেন, ‘কোনো কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছে। কনসার্ন দেওয়ার পরেও প্রশাসন নীরব ভূমিকা দেখাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি দলের প্রতি একাধিকবার পক্ষপাতমূলক আচরণ করেছে, এখনো করছেন, যেটা দুঃখজনক।’

রোববার দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পরে বিজনেস ফ্যাকাল্টির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন সাদিক কায়েম।

তিনি বলেন, আমরা ডাকসুর আমেজকে ছড়িয়ে দিতে চাই। পরীক্ষার কারণে সামগ্রিক নির্বাচনের কাজে বাধাগ্রস্ত হয়। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি সকল পরীক্ষাগুলো যাতে ৯ সেপ্টেম্বরের পরে নিয়ে যাওয়া হয়। আমরা এসব ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি।

নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং হ্যারেসমেন্ট চালানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

এ সময় অভিযোগ করে একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, প্যানেলের নারী প্রার্থীদের নিয়ে অপপ্রচার, ভিডিও এডিট, ইত্যাদি অবমাননাকর, হয়রানিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে। তাও আবার একটি দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। দায়িত্বশীল জায়গা থেকে এসব কাজ করা নিন্দনীয়।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি অনেকেই লঙ্ঘন করছেন, নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নিচ্ছে না। কমিশন একটি দলের পক্ষপাতমূলক আচরণ করছে, আগেও করেছে।

Advertisement

সাদিক কায়েম ডাকসু নির্বাচন

Advertisement

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০

আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০

দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন

দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন

সিএমএইচে অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

সিএমএইচে অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম