Logo
Logo
×

Advertisement

রাজধানী

ধানমন্ডি ৩২ থেকে ‘সন্দেহভাজন’ কিশোর গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

ধানমন্ডি ৩২ থেকে ‘সন্দেহভাজন’ কিশোর গ্রেফতার

ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ‘সন্দেহভাজন’ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক ‘সন্দেহভাজন’ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার কিশোরের বয়স ১৪ বছর। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ঘটনাস্থলে দেখা গেছে, কিশোরটির পরনে প্যান্ট, কোট ও টাই ছিল এবং হাতে ছিল একটি ব্যাগ। পরে তাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, কিশোরটির আচরণ ছিল সন্দেহজনক এবং তার বক্তব্যও বিভ্রান্তিকর। সে নিজেকে কখনো শিক্ষার্থী, কখনো ছাত্রদল, আবার কখনো ছাত্রশিবিরের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। 

তিনি আরও বলেন, কিশোরটির ব্যাগে পাওয়া কাগজপত্র ও অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। কোনো ব্যক্তি নাশকতার চেষ্টা করতে পারে বলে সন্দেহ হলে তাকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

যুগান্তরে সংবাদ প্রকাশের পর উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

এজেআর কুরিয়ারে লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫

এজেআর কুরিয়ারে লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫

সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা, আ.লীগ নেতা গ্রেফতার

সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা, আ.লীগ নেতা গ্রেফতার

চাঁ'দাবা'জির অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার

চাঁ'দাবা'জির অভিযোগে ছাত্রদলের আহ্বায়ক নয়ন গ্রেফতার

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুকে ওষুধ খাইয়ে গর্ভপাত...

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুকে ওষুধ খাইয়ে গর্ভপাত...

আরও পড়ুন

এজেআর কুরিয়ারে লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫

এজেআর কুরিয়ারে লুটপাটের ঘটনায় গ্রেফতার ৫

সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায়

সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায়

মামুন-মশিউর-জামিলের চাঁদাবাজি নেটওয়ার্কের তিন ভাই গ্রেফতার

মামুন-মশিউর-জামিলের চাঁদাবাজি নেটওয়ার্কের তিন ভাই গ্রেফতার

কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান

কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম