|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে খিলক্ষেত এলাকায় উড়াল সেতুর নিচ থেকে তার উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
তবে রেলওয়ে পুলিশের দাবি, নিহত ওই ব্যক্তি ‘পাগল’ ছিলেন।
ঢাকার বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই রবিউল্লাহ জানান, সকালে খিলক্ষেতে রেললাইনের ওপর ওই ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহত ওই ব্যক্তির পরনে ছিল গেঞ্জি ও সাদা-নীল রঙের লুঙ্গি। ট্রেনের ধাক্কায় তার মাথা ফেটে গিয়েছিল।
