Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকা-৮ আসন

মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিতর্কের আহ্বান মেঘনা আলমের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম

মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিতর্কের আহ্বান মেঘনা আলমের

Advertisement

ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানিয়েছে মেঘনা আলম। 

তিনি এই আসনে গণঅধিকার পরিষদ থেকে ট্রাক মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, শ্রদ্ধেয় মির্জা আব্বাস ও স্নেহের নাসীরুদ্দীনকে আহ্বান জানাচ্ছি, আসুন উন্নত বিশ্বের মতো পাবলিকের সামনে একসঙ্গে গঠনমূলক ডিবেট করি। মানুষকে কম্পেয়ার করার সুযোগ দেই কাজে ও কথায় আসলে কে পারদর্শী।

অপর আরেকটি পোস্টে মেঘনা আলম লেখেন, আমার প্রচারণার সুযোগ সীমিত। কিন্তু যদি মানুষ আমাকে সত্যিকার অর্থে চিনত, আর যোগ্যতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করত, তাহলে নিশ্চিত বিজয়ী হতাম। আমি এমপি হলে মানুষ আগ্রহ নিয়ে সংসদ অধিবেশন দেখত, কারণ সেখানে বিষয়, যুক্তি ও দায়বদ্ধতা থাকত।

গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিনে তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

খালেদা জিয়ার মতো আমিও বিনাবিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

খালেদা জিয়ার মতো আমিও বিনাবিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম

খালেদা জিয়ার মতো সাজ নিয়ে যা জানালেন মেঘনা আলম

খালেদা জিয়ার মতো সাজ নিয়ে যা জানালেন মেঘনা আলম

চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

আরও পড়ুন

ড্রেনেজ ও সড়ক সংস্কারকাজ সংবাদ প্রকাশের ৪৮ ঘণ্টা পর অনিয়ম সংশোধনের নির্দেশ

সংবাদ প্রকাশের ৪৮ ঘণ্টা পর অনিয়ম সংশোধনের নির্দেশ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম