Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের অভিযোগ

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগসহ হট্টগোলের খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে যোগ দিতে দুপুরে সেখানে যান শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের একাংশের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে একদল শিক্ষার্থী তাকে উদ্দেশ করে স্লোগান দিতে থাকেন এবং একের পর এক ডিম নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন। 

রাস্তায় বসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এই ঘটনার জন্য সরাসরি ছাত্রদল ও যুবদলকে দায়ী করেন। তিনি বলেন, ছাত্রদল ও যুবদল আজকে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করেছে। আমি মির্জা আব্বাসকে বলবো— এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করেন। এভাবে হামলা করে আমাদের ভয় দেখানো যাবে না। আগামী ১২ তারিখ জনগণ ব্যালটের মাধ্যমে এসবের জবাব দেবে। 

তিনি আরও যোগ করেন, আমি এই ঘটনার বিচার জনগণের ওপর ছেড়ে দিলাম। আমরা এই এলাকা থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের উৎখাত করেই ছাড়বো।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে এনসিপির মিডিয়া সেলের সদস্য মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

এনসিপির মহাসচিব কে হচ্ছেন? যা বললেন পাটওয়ারী

এনসিপির মহাসচিব কে হচ্ছেন? যা বললেন পাটওয়ারী

এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন পাটওয়ারী

এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন পাটওয়ারী

পদত্যাগ করছেন ইশরাক, যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

পদত্যাগ করছেন ইশরাক, যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন হাসনাত, আসিফ ও সারজিস

এনসিপির কমিটি পুনর্গঠন নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন হাসনাত, আসিফ ও সারজিস

আরও পড়ুন

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারকে জামায়াত আমির নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না

নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপাবেন না

এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু

এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু

জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণা

জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম