Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

এনসিপির কমিটি পুনর্গঠন

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন হাসনাত, আসিফ ও সারজিস

Advertisement

Icon

শিপন হাবীব

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন হাসনাত, আসিফ ও সারজিস

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল। দলীয় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে দ্রুত সময়ের মধ্যে কমিটি পুনর্গঠন করা হচ্ছে। এতে বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব স্বপদে থাকলেও গুরুত্বপূর্ণ কয়েকটি পদ বিলুপ্ত হতে যাচ্ছে। নতুন পদ পেতে যাচ্ছেন দলের শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলম। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সদস্য সচিব সংসদ-সদস্য আখতার হোসেন।

দলীয় সূত্র জানায়, পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দুটি এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দুটি পদ তৈরি করা হয়েছে। বর্তমান মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক এবং দক্ষিণ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদগুলো বিলুপ্ত করা হচ্ছে।

আখতার হোসেন যুগান্তরকে বলেন, রাজনৈতিক দলে সাংগঠনিক পদ-পদবিতে রদবদল নতুন কিছু নয়। দলের কাজের পরিধি, লক্ষ্য ও উদ্দেশ্য বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। দ্রুতই পুনর্গঠনের কাজ চূড়ান্ত করা হবে।

এনসিপির আহ্বায়ক কমিটি গঠিত হয় ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি। মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে ১৫১ সদস্যের কমিটি আত্মপ্রকাশ করে। পরে কমিটিতে আরও অন্তত ৫০ জনকে যুক্ত করা হয়। বর্তমানে নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুখপাত্র, হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুগান্তরকে বলেন, পুনর্গঠনের প্রায় সব প্রস্তুতি শেষ। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় চারটি পদ বিলুপ্তির সিদ্ধান্ত হয়েছে। এখন শুধু চূড়ান্ত রূপ দেওয়া বাকি।

এ ছাড়া পর্ষদের অন্য ১০ সদস্যকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা হলেন-আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।

দলের যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবদেরও বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। তারা মূলত দলের সহযোগী সংগঠন ও বিভিন্ন সেলের কার্যক্রম তদারকি করবেন।

যুগ্ম সদস্য সচিবের ৩৬টি পদও কমিয়ে আনা হবে। বিভিন্ন সম্পাদক পদেও পরিবর্তন আসতে পারে। তার ভাষ্য, যারা কাজ করবেন এবং মানুষের পাশে থাকবেন, দলে তাদেরই মূল্যায়ন করা হবে। লক্ষ্য শুধু ক্ষমতা অর্জন নয়, মানুষের মন জয় করা।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের আরেক যুগ্ম আহ্বায়ক জানান, আজকের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেতে পারেন। সারজিস সাংগঠনিক বিষয় দেখভাল করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাশেদের পোস্টে সারজিসের মন্তব্য ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহর ছেলে গ্রেফতার

হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহর ছেলে গ্রেফতার

‘মতলব কী?’—সারজিসের ছবি পোস্ট করে মেঘনা আলম

‘মতলব কী?’—সারজিসের ছবি পোস্ট করে মেঘনা আলম

আরও পড়ুন

সারা দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

সারা দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

বাস্তবভিত্তিক নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

বাস্তবভিত্তিক নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ি চাপায় আহত ৫ শিক্ষার্থী

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ি চাপায় আহত ৫ শিক্ষার্থী

ডেঙ্গু নিয়ে সেমিনারে বক্তারা সচেতনতা নয় প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ

সচেতনতা নয় প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম