Logo
Logo
×

Advertisement

জাতীয়

হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহর ছেলে গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:৩০ পিএম

হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহর ছেলে গ্রেফতার

সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহ। সংগৃহীত ছবি

Advertisement

সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে এবার জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মঈনউদ্দিনকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় অবস্থানকালে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে আহত হন ফিরোজ তালুকদার পলাশ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মঈনউদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।

এর আগে ২০২৪ সালের ২৬ অক্টোবর রাজধানীর গুলশান-২ এলাকা থেকে মঈনউদ্দিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে। ওই সময় থেকে তিনি কারাগারে রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

চার বছরের শিশুকে অপহরণের পর হত্যা, দম্পতি গ্রেফতার

চার বছরের শিশুকে অপহরণের পর হত্যা, দম্পতি গ্রেফতার

আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

অনলাইনে পার্টটাইম চাকরির ফাঁদে ২৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেফতার তরুণী

অনলাইনে পার্টটাইম চাকরির ফাঁদে ২৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেফতার তরুণী

আরও পড়ুন

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

দেশ অস্থিতিশীল করতে চেয়েছিলেন সাবেক দুই সেনা কর্মকর্তা

দেশ অস্থিতিশীল করতে চেয়েছিলেন সাবেক দুই সেনা কর্মকর্তা

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম