Logo
Logo
×

Advertisement

জাতীয়

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হামিদুল আলম। ছবি: সংগৃহীত

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে গুলিতে এক শিক্ষার্থীর এক চোখ নষ্ট হওয়ার মামলায় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. হামিদুল আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুজ্জামান তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুহাম্মদ শামসুদ্দোহা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ গোলচত্বরের শাহ আলী প্লাজার সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে সিয়াম ব্যাপারী নামের এক শিক্ষার্থীর ডান চোখে গুলি লাগে। তার চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়ার পর সিয়াম ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় মামলাটি করেন তিনি।

অন্যদিকে গত ৬ মে বগুড়ায় দায়ের করা একটি দুর্নীতির মামলায় হামিদুল আলমকে কারাগারে পাঠানো হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহর ছেলে গ্রেফতার

হত্যা মামলায় হাসনাত আব্দুল্লাহর ছেলে গ্রেফতার

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেফতার

চার বছরের শিশুকে অপহরণের পর হত্যা, দম্পতি গ্রেফতার

চার বছরের শিশুকে অপহরণের পর হত্যা, দম্পতি গ্রেফতার

আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার

অনলাইনে পার্টটাইম চাকরির ফাঁদে ২৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেফতার তরুণী

অনলাইনে পার্টটাইম চাকরির ফাঁদে ২৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেফতার তরুণী

আরও পড়ুন

এনসিটি: চুক্তি বাতিলের দাবিতে এবার আমরণ অনশনের ঘোষণা

এনসিটি: চুক্তি বাতিলের দাবিতে এবার আমরণ অনশনের ঘোষণা

হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য জরুরি নির্দেশনা

হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য জরুরি নির্দেশনা

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

যে অভিযান গোয়েন্দা সিনেমাকেও হার মানিয়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম