অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০২:৫১ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
উপ-পুলিশ কমিশনার মো. আকতার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিয়ে ডিবি কাজ করছে।
মামলার কোন ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মো. আকতার হোসেন বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত জানা যাবে।
ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। অল্প সময়ের মধ্যে এ বিষয়ে অগ্রগতি জানা যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গতকাল রোববার রাতে রাজধানীর পল্লবীর ডিওএইচএস এলাকা থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ কুমার বড়ুয়া ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেফতার করে ডিবি।

