Logo
Logo
×

Advertisement

জাতীয়

আলোচনাসভায় মন্ত্রী আজম খান

‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

Icon

মিজানুর রহমান, ঝিনাইদহ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

ঝিনাইদহের শৈলকুপায় কামান্না দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান

Advertisement

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও গত ১৭ বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এককালীন ও মাসিক ভাতা দেওয়ার জন্য নতুন একটি অধিদপ্তর খোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় কামান্না দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে আমাদের অনেক ত্যাগ, তিতিক্ষা ও কষ্ট রয়েছে। এ সময়ে অসংখ্য মানুষ নির্মমভাবে গুম ও খুনের শিকার হয়েছেন এবং ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কল্যাণে এককালীন ও নিয়মিত ভাতা দেওয়ার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ নামে একটি নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা করছি।

তিনি আরও বলেন, খুব তাড়াতাড়ি এই অধিদপ্তর চালু হবে। সেখানে গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতিত সবাই তালিকাভুক্ত হবেন এবং সবার জন্য ভাতার ব্যবস্থা করা হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।

এছাড়া জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্নীতির বরপুত্র সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো

দুর্নীতির বরপুত্র সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

আমির হামজার ওয়াজ মাহফিলে ব্যানারে নাম দেওয়ায় বিএনপির ক্ষোভ

আমির হামজার ওয়াজ মাহফিলে ব্যানারে নাম দেওয়ায় বিএনপির ক্ষোভ

মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে

আমির হামজা কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াত সমঝোতা

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াত সমঝোতা

আরও পড়ুন

আলোচনাসভায় মন্ত্রী আজম খান ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিব

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হাবিব

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম