Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুর্নীতির বরপুত্র সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

দুর্নীতির বরপুত্র সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো

Advertisement

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলোচিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও ওই কর্মকর্তা আগামী ২৫ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২৬ নভেম্বর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দৈনিক যুগান্তরে ‘অনিয়ম-দুর্নীতির বরপুত্র স্বাস্থ্য কর্মকর্তা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে টনক নড়ে স্বাস্থ্য বিভাগের। ২০২৬ সালের জুন মাসে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ডা. আমানউল্লাহ আল মামুন। ওই চিকিৎসকের বিরুদ্ধে অন্যের স্বাক্ষর জাল করে সেপটিক ট্যাংক পরিষ্কার করার নামে ৩০ হাজার টাকা আত্মসাৎ, ঘুসের মাধ্যমে সিলগালা করা ক্লিনিক খুলে দেওয়াসহ অনিয়ম-দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আর এসব প্রতিবেদন ও স্থানীয়দের অভিযোগ নজরে আসে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের। এরপর রাশেদ খান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করলে ওএসডি করা হয় ডা. আমানুল্লাহ আল মামুনকে। এদিকে এ দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকতার বদলির খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা স্বস্তি ফিরে পেয়েছে।

এ ব্যাপারে জানতে ডা. আমানউল্লাহ আল মামুনের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেন নি।  

সর্বশেষ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের খবরের সত্যতা পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে সরিয়ে দেওয়ার আহ্বান করি। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাকে সরিয়ে দেওয়ায় কালীগঞ্জের মানুষ স্বস্তি পাচ্ছে। কালীগঞ্জে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফোন দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে।

এর আগে ২০২২ সালে বিভিন্ন অনিয়মের কারণে বরিশালের বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. আমানউল্লাহ আল মামুনকে অবরুদ্ধ করে স্থানীয় জনতা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এরপর ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ঝিনাইদহের কোটচাঁদপুরে দায়িত্ব পালন করেন। বিভিন্ন অনিয়মের কারণে তাকে আবার পিরোজপুরের মঠবাড়িয়া বদলি করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

গাছ ফেলে ডাকাতি, অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, অতঃপর...

আমির হামজার ওয়াজ মাহফিলে ব্যানারে নাম দেওয়ায় বিএনপির ক্ষোভ

আমির হামজার ওয়াজ মাহফিলে ব্যানারে নাম দেওয়ায় বিএনপির ক্ষোভ

মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

মহেশপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে

আমির হামজা কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াত সমঝোতা

অবশেষে আমির হামজার মাহফিল ঘিরে বিএনপি-জামায়াত সমঝোতা

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

অনুমতি না মিললেও চলছে আমির হামজার মাহফিলের মঞ্চ তৈরির কাজ

আরও পড়ুন

দুর্নীতির বরপুত্র সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো

দুর্নীতির বরপুত্র সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো

বালু ভর্তি নৌকাডুবি, ঘুমন্ত ২ শ্রমিক নিখোঁজ

বালু ভর্তি নৌকাডুবি, ঘুমন্ত ২ শ্রমিক নিখোঁজ

পদ্মার এক কাতলের দাম ৪৬,২৫০ টাকা

পদ্মার এক কাতলের দাম ৪৬,২৫০ টাকা

জেঁকে বসেছে শীত ‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম