Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাশেদের পোস্টে সারজিসের মন্তব্য

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ এএম

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

ফাইল ছবি।

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সেই পোস্টে সারজিস নিজেই কমেন্ট করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ৪৮ মিনিটে পোস্ট করেছেন রাশেদ। তার পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো।

ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটতো, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে। শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে?

গণঅভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি।

আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে।

জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে।


এদিকে, রাশেদ খানের ওই পোস্টে সারজিস আলম কমেন্টে লিখেছেন, ‘যত যাই বলেন না কেন ভাই, যতই ফুটেজ খাওয়ার চেষ্টা করেন; মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যে কারণে এককভাবে ইসির সঙ্গে সংলাপে বসবে এনসিপি

যে কারণে এককভাবে ইসির সঙ্গে সংলাপে বসবে এনসিপি

ছাত্রলীগ নেতার মামলায় মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, নিন্দা এনসিপির

ছাত্রলীগ নেতার মামলায় মাহমুদুর রহমানের বাসায় পুলিশ, নিন্দা এনসিপির

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

আ.লীগ এলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক নুর

এনসিপি নেত্রীকে শোকজ

এনসিপি নেত্রীকে শোকজ

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

আরও পড়ুন

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

একটি জেলাকে স্বাধীন ঘোষণা করা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা: জামায়াত আমির

জামায়াতের নীতিনির্ধারণে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরা, যারা আসছেন

জামায়াতের নীতিনির্ধারণে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞরা, যারা আসছেন

ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক: জাবীন

ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক: জাবীন

জুলাই সনদ বাস্তবায়নসহ জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে ৬ প্রস্তাব গৃহীত

জুলাই সনদ বাস্তবায়নসহ জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে ৬ প্রস্তাব গৃহীত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম