Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

ছবি: যুগান্তর

Advertisement

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহত হয়নি।

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।  

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। ফাহিম রহমান খান পাঠান মোবাইলে বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি আসছিল। বিষয়টি আমি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি।  অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররাই ঘটিয়েছে ।এই অবস্থায় রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই। 

অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়টি নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিশরে জ্বালানিবাহী লরি উলটে ভয়াবহ আগুন, নিহত ৩১

মিশরে জ্বালানিবাহী লরি উলটে ভয়াবহ আগুন, নিহত ৩১

ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

ভোররাতে ইউএনওর কার্যালয়ে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথি

জনগণকে সঙ্গে নিয়ে আ.লীগ সন্ত্রাসীদের রুখে দেবে এনসিপি: আখতার হোসেন

জনগণকে সঙ্গে নিয়ে আ.লীগ সন্ত্রাসীদের রুখে দেবে এনসিপি: আখতার হোসেন

ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি কক্ষ

ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়েছে কয়েকটি কক্ষ

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত বেড়ে ৪

নেত্রকোনায় প্রকাশ্যে দুই স্কুলছাত্রকে পেটাল কিশোর গ্যাং

নেত্রকোনায় প্রকাশ্যে দুই স্কুলছাত্রকে পেটাল কিশোর গ্যাং

আরও পড়ুন

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

এনসিপির কেন্দ্রীয় নেতার বাসায় অগ্নিসংযোগ

আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

আজ সব জেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত

মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিস

মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিস

সিদ্ধান্ত ডিসেম্বরের পর: সামান্তা শারমিন

সিদ্ধান্ত ডিসেম্বরের পর: সামান্তা শারমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম