Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সারা দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

হাম উপসর্গে ছয় শিশুর মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সারা দেশে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন। ওই ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম উপসর্গ ও নিশ্চিত হামে এক হাজার ২১৩ শিশু আক্রান্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, খুলনা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ তিন হাজার ৩৯৬ জন। ৯৭ হাজার ২৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৯৬৫ জন।

ডেঙ্গুতে মৃত্যু ৪০ শতাংশ কমেছে : ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের চার মাস আগের আগাম পরিকল্পনা ও সমন্বিত পদক্ষেপের কারণে অতীতের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে দাবি করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ এবং বিজ্ঞানভিত্তিক চিকিৎসার ফলে পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। মঙ্গলবার বাংলা অ্যাকাডেমিতে মানসিক স্বাস্থ্য নিয়ে এক সেমিনার শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

এদিন হামবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪ শিশুর শরীরে হাম উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ সাত হাজার ৩৭১-এ। ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৩৯ শিশু। গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ২২ হাজার ৭১২ শিশু আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮৪ হাজার ২৬৯ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৭৬ হাজার ৬৭২ শিশু। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সারা দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

সারা দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

বাস্তবভিত্তিক নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

বাস্তবভিত্তিক নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ি চাপায় আহত ৫ শিক্ষার্থী

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ি চাপায় আহত ৫ শিক্ষার্থী

ডেঙ্গু নিয়ে সেমিনারে বক্তারা সচেতনতা নয় প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ

সচেতনতা নয় প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম