Logo
Logo
×

Advertisement

রাজধানী

বাড্ডায় ম্যাট্রেস কারখানায় আগুনে পুড়ে মালিকের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

বাড্ডায় ম্যাট্রেস কারখানায় আগুনে পুড়ে মালিকের মৃত্যু

বাড্ডায় ম্যাট্রেস কারখানায় আগুনে পুড়ে মালিকের মৃত্যু। প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর বাড্ডার সাঁতারকুল মুন্সিবাড়ি এলাকায় ম্যাট্রেস তৈরি কারখানায় আগুনের ঘটনায় কারখানা মালিক কালিমুজ্জামান শরীফ কালিমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দীন এ তথ্য জানান। 

তিনি বলেন, রোববার ভোর ৬টার দিকে আগুন লাগে। সাড়ে ৭টায় ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তখন কয়েকজন আহত ছাড়া কোনও মৃত্যুর খবর বা মরদেহ পাওয়া যায়নি। সেদিন বিকালে পুড়ে যাওয়া মালামাল সরানোর সময় একটি সম্পূর্ণ পোড়া মরদেহ পাওয়া যায়। সেটা কারখানা মালিক কালিমুজ্জামান শরীফ কালিমের মরদেহ। যেখান থেকে মৃতদেহটি পাওয়া গেছে সেখানেই তিনি থাকতেন বলে জানা গেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কালিমুজ্জামান শরীফ কালিম বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মো. নাছির উদ্দীন শরিফ ও জিন্নাতুন নেসার ছেলে। আবু রাহাদ শরীফ নামে তিন বছরের এক ছেলে সন্তানের জনক ছিলেন তিনি। বর্তমানে পরিবারসহ সাঁতারকুল মুন্সিবাড়ি খালপাড় পদরদিয়া এলাকায়  ভাড়া বাসায় থাকতেন।

মৃতের স্ত্রী রিতু বলেন, মাঝেমধ্যে তিনি রাতে তার কারখানার তৃতীয় তলায় একটি রুমে থাকতেন।

পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, শনাক্তকারী পাওয়া গেলেও ডিএনএর মাধ্যমে সঠিক পরিচয় নিশ্চিত করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার বাড্ডায় বাসে আগুন

এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

ভোররাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

ভোররাতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

না ফেরার দেশে বরেণ্য লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী

না ফেরার দেশে বরেণ্য লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

আরও পড়ুন

এবার বাড্ডায় বাসে আগুন

এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

মোটরযান চালকদের যে আলটিমেটাম দিল ডিএমপি

মোটরযান চালকদের যে আলটিমেটাম দিল ডিএমপি

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশ অনুষ্ঠিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম