Logo
Logo
×

Advertisement

রাজধানী

উত্তরায় একই বাড়িতে দ্বিতীয়বারের মতো গুলি

Advertisement

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:০৪ এএম

উত্তরায় একই বাড়িতে দ্বিতীয়বারের মতো গুলি

এর আগে কয়েক মাস পূর্বেও একই বাড়িতে গুলির ঘটনা ঘটে।

Advertisement

রাজধানীর উত্তরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দ্বিতীয়বারের মতো গুলির ঘটনা ঘটেছে। এর আগে কয়েক মাস পূর্বেও একই বাড়িতে গুলির ঘটনা ঘটে। নতুন করে গুলির ঘটনায় ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২২ মে) রাত আনু

মানিক ৭টা ৪০ মিনিটের দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের ৪২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি এ.কে.এইচ গ্রুপের মালিক আবুল কাশেমের বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা ব্যবসায়ী আবুল কাশেমের বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তবে এতে কোনো হতাহত হয়নি। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের মাঝেও চরম উদ্বেগ বিরাজ করছে।

এলাকাবাসী আরও জানান, এর আগেও একই কায়দায় ওই বাড়ির প্রধান গেটে গুলি চালানো হয়েছিল। ওই ঘটনায় একটি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মুহাম্মদ খালিদ মুনসুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

প্রেমিকার ফোন নম্বর চাওয়ায় উবার চালককে গুলি যুবকের

প্রেমিকার ফোন নম্বর চাওয়ায় উবার চালককে গুলি যুবকের

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জনকে হত্যা

যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জনকে হত্যা

আরও পড়ুন

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম