Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে জাল টাকাসহ যুবক আটক

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০২:১২ পিএম

রাজধানীতে জাল টাকাসহ যুবক আটক

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় জাল টাকা দিয়ে রিকশাভাড়া পরিশোধের সময় অপু খন্দকার নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। 

শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে নিউমার্কেট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আটক করে।

প্রত্যক্ষদর্শী হাসিব জানান, তিনি সাইন্সল্যাব এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি দেখতে পান, এক ব্যক্তি রিকশাচালককে ভাড়া দিচ্ছেন। দূর থেকেই টাকাটি তার সন্দেহজনক মনে হয়। কাছে গিয়ে দেখেন, রিকশাচালক বলছেন নোটগুলো জাল। পরে তিনি স্থানীয় লোকজন ও ঢাকা কলেজের দুই শিক্ষার্থীর সহায়তায় নোটগুলো যাচাই করেন। তখন নিশ্চিত হওয়া যায়, সেগুলো জাল টাকা।

হাসিব আরও জানান, পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে দাবি করেন, একটি বিকাশের দোকান থেকে এসব টাকা পেয়েছেন। তবে তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মানিব্যাগ তল্লাশি চালায়। এ সময় পুলিশ ৫০০ টাকার ৪টি ও ২০০ টাকার ১০টি জাল নোট উদ্ধার করে। উদ্ধার করা নোটগুলোর মোট পরিমাণ ছিল ৪ হাজার টাকা।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা কলেজের শিক্ষার্থী নূরনবী ও মিহিরসহ স্থানীয়রা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে সহায়তা করেন। পরে তাকে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপায়ন হালদারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক যুগান্তরকে জানান, আটক অপু জাল নোট দিয়ে রিকশাভাড়া পরিশোধ করছিলেন। স্থানীয় জনগণের সন্দেহ হলে তারা নোটগুলো যাচাই-বাছাই করে জাল বলে নিশ্চিত হন। পরে পুলিশ তাকে আটক করে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

আরও পড়ুন

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম