Logo
Logo
×

Advertisement

রাজধানী

মোহাম্মদপুরে ১০তলা ভবনের ছাদে আগুন

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:৪২ পিএম

মোহাম্মদপুরে ১০তলা ভবনের ছাদে আগুন

রাজধানীর জাপান গার্ডেন সিটির পাশের একটি ১০তলা ভবনের ছাদে আগুন।

Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ সংলগ্ন জাপান গার্ডেন সিটির পাশের একটি ১০তলা ভবনের ছাদে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (২৪ মে) সন্ধ্যায় ভবনটির ছাদে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে রাত আটটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির ছাদের ওপর স্টাফদের থাকার জন্য একটি কক্ষ রয়েছে। সেখানে কর্মচারীদের ফেলে রাখা জ্বলন্ত সিগারেট থেকে আগুনের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি ও ফারুক জানান, আগুন নিয়ন্ত্রণে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা  ‎

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা ‎

উত্তরায় মহাসড়ক অবরোধ, পথে পথে দুর্ভোগ

উত্তরায় মহাসড়ক অবরোধ, পথে পথে দুর্ভোগ

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

আরও পড়ুন

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা

তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা ‎

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা  ‎

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম