Logo
Logo
×

Advertisement

রাজধানী

শতাধিক পিঠার পসরায় এভেরোজের ‘বারাকাহ উইন্টার ফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

শতাধিক পিঠার পসরায় এভেরোজের ‘বারাকাহ উইন্টার ফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত

মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল মাঠে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের আয়োজনে এ উৎসব হয়।

Advertisement

রাজধানীর মিরপুরে শতাধিক ধরনের পিঠার পসরা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বারাকাহ উইন্টার ফেস্টিভ্যাল ২০২৬’। 

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল মাঠে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের আয়োজনে এ উৎসব হয়। 

এভেরোজ গ্লোবাল শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মনিকা সোহাগের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর ও বসুন্ধরা ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভেরোজ শরিয়াহ ও ইসলামিক স্টাডিজবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোক্তার আহমদ এবং এভেরোজ মিরপুরের উপদেষ্টা মজিদুল হক, মো. আফজালুল ইসলাম ও শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ।

আয়োজকদের হিসাবে, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্বজনসহ প্রায় পাঁচ হাজার মানুষ উৎসবে অংশ নেন। ৫০টি স্টলের সমন্বয়ে সাজানো এ আয়োজনে শিক্ষার্থীদের পরিচালিত স্টলগুলোতে পিঠার পাশাপাশি তাদের হাতে তৈরি পণ্য ও শিল্পকর্ম প্রদর্শিত হয়। 

পিঠার পসরায় ভাপা, চিতই ও পাটিসাপটার পাশাপাশি ছিল দুধচিতই, ক্ষীরপুলি, পাকন, মাংসপুলি, নকশি পিঠা, ফুল পিঠা ও পোয়া পিঠা। এর সঙ্গে ছিল মাছের পিঠা, মিষ্টিকুমড়ার পিঠা ও কমলার পিঠার মতো ব্যতিক্রমী আয়োজনও। বিভিন্ন স্টলে বোরকা, হিজাব, শাল, চাদর, নকশিকাঁথা ও মাটির গয়নাসহ নানা হস্তশিল্প প্রদর্শিত হয়।

সাংস্কৃতিক পর্বে নাশিদ, কবিতা আবৃত্তি ও নাটিকার মাধ্যমে শীত ও গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ তুলে ধরা হয়। এ ছাড়া ছিল মেহেদি নকশা, চিত্রাঙ্কন এবং ছোটদের জন্য খেলাধুলার আয়োজন। অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

উৎসবের পরিকল্পনা ও পরিচালনায় নেতৃত্ব দেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের অধ্যক্ষ ফাতিমা জেমাইমা রহমান। তার নেতৃত্বে স্কুলের আয়োজক দল দিনব্যাপী কর্মসূচি পরিচালনা করে।

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে ব্রিটিশ শিক্ষাক্রমের পাশাপাশি ইসলামিক স্টাডিজ, কোরআন শিক্ষা ও হিফজুল কোরআনের পাঠদান করা হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার অনেক শিক্ষার্থী ইতিমধ্যে হিফজুল কোরআন সম্পন্ন করেছেন। ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় এভেরোজের শিক্ষার্থীরা ‘কান্ট্রি হায়েস্ট’ ও ‘ওয়ার্ল্ড হায়েস্ট’ স্বীকৃতি পেয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শতাধিক পিঠার পসরায় এভেরোজের ‘বারাকাহ উইন্টার ফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত

শতাধিক পিঠার পসরায় এভেরোজের ‘বারাকাহ উইন্টার ফেস্টিভ্যাল ২০২৬’ অনুষ্ঠিত

যুগান্তরে সংবাদ প্রকাশের পর মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রিজার্ভ ট্যাংক মেরামত হলো

মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রিজার্ভ ট্যাংক মেরামত হলো

‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’, মৃত্যুর আগে বলেছিল তূর্য

‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’, মৃত্যুর আগে বলেছিল তূর্য

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম