Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৮:০৩ এএম

রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১

ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীর নর্দা এলাকায় পেছন থেকে একটি বাসে ধাক্কা দিয়ে উলটে গেছে আরেকটি বাস। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল ৬টার দিকে নর্দা এলাকায় আকাশ পরিবহণের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে উলটে যায় ঢাকা-বরিশাল রুটে চলাচল করা ইসলাম পরিবহণের একটি বাস। এতে আকাশ পরিবহণের বাসটির পেছন দিকের ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ওই বাসটির এক যাত্রী নিহত এবং ১২ জনের মতো আহত হয়। এছাড়া ইসলাম পরিবহণের বাসটি আইল্যান্ডের ওপর উলটে যায়।

সোয়া ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া অন্তত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাদের উদ্ধার করে কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

আরও পড়ুন

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম