Logo
Logo
×

Advertisement

রাজধানী

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, কারণ নিয়ে যা জানা গেল

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০২:০৬ পিএম

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, কারণ নিয়ে যা জানা গেল

ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুকে ঘিরে গভীর শোক, ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের একটি দল অভ্যন্তরীণ তদন্ত করছে বলে জানিয়েছেন আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. নাহিদ ইয়াসমিন।

তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় এবং এটিকে প্রাথমিকভাবে ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অভ্যন্তরীণ তদন্ত করছে এবং ফরেনসিক টিমও কাজ করছে।

বুধবার (২৭ মে) সকালে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ এ এ মৃত্যুর ঘটনা ঘটে।

অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, আমরা এ ঘটনায় গভীরভাবে ব্যথিত। ঘটনার সময় একসঙ্গে ছয় নবজাতকের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাদের দ্রুত নিউনেটাল আইসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে ১০১ শয্যার ব্যবস্থা রয়েছে। সেখানে নেওয়ার পর একজনকে ব্রড ডেথ ঘোষণা করা হয় এবং আরেকজন ছিলেন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়। বাকি চারজনকে ভেন্টিলেটরে রেখে সর্বোচ্চ চেষ্টা করা হলেও গুরুতর শ্বাসকষ্ট থাকায় তাদের বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এসি বন্ধ বা গ্যাস লিকেজের অভিযোগ সঠিক নয়। তার ভাষায়— এসি বন্ধ ছিল না, প্রথমে এসি চালু ছিল। ওয়ার্ডে মোট ১১ জন মা ও নবজাতক ছিলেন—এর মধ্যে ছয়জন ওই ওয়ার্ডে এবং বাকি পাঁচজন আগে থেকেই এনআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান, স্বজনদের অনুরোধে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখা হয়েছিল, পরে আবার তা চালু করা হয়।

তিনি আরও বলেন, এসি চালুর পর সকাল ৬টার দিকে কয়েকজন নবজাতকের শ্বাসকষ্ট ও দুর্বলতা (লেথার্জিক অবস্থা) দেখা দিলে দ্রুত তাদের এনআইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসা ব্যয়ের বিষয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালটি একটি ফিলানথ্রপিক প্রতিষ্ঠান এবং এখানে অযথা আর্থিক চাপ সৃষ্টি করা হয় না; বরং প্রয়োজনীয় খরচ সম্পর্কে রোগীদের আগেই অবহিত করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

আরও পড়ুন

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম