ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, তিন শ্রমিক দগ্ধ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৩:২৭ পিএম
জাতীয় বার্ণ ইনস্টিটিউট। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরা বাঁশের পুল ‘জহির স্টিল মিলে’ বাট্টিতে বিস্ফোরণে গলিত পর্দাথ ছিটকে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে জাতীয় বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হচ্ছেন- সাব্বির হোসেন (২৮), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ তিন জনের মধ্যে সাব্বিরের ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ ও মাজেদ এর ১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সাব্বির ও তোফাজ্জলকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাজেদকে প্রাখমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় শ্রমিক আলামিন হোসেন জানিয়েছেন, সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে জহির স্টিল মিলে কাজ করার সময়ে, বাট্টিতে মালামাল গলানোর সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গলিত পদার্থ ছিটকে তাদের গায়ে পড়ে। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।
দগ্ধ সাব্বির ও মাজেদের বাড়ি রংপুর জেলায়, তোফাজ্জলের বাড়ি রাজবাড়ীতে। তারা বর্তমানে ডেমরা পাইটি বটতলা এলাকায় থাকতেন।

