Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস, থাকবে ভ্যাপসা গরম

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩৭ এএম

রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস, থাকবে ভ্যাপসা গরম

Advertisement

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আভাস থাকলেও স্বস্তি মিলছে না গরমের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একইসঙ্গে উচ্চ আর্দ্রতার কারণে রাজধানীবাসীর কাছে গরমের অনুভূতিও বেশি হতে পারে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত

লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

ঘূর্ণিঝড়ের শঙ্কা, আগাম ধান কাটার পরামর্শ

বাজারে ভরা শীতের সবজি, স্বস্তি নেই দামে

বাজারে ভরা শীতের সবজি, স্বস্তি নেই দামে

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

টাইফুন চাম্পির আঘাতে ভয়াবহ ক্ষতির শঙ্কা, শত শত ফ্লাইট বাতিল

টাইফুন চাম্পির আঘাতে ভয়াবহ ক্ষতির শঙ্কা, শত শত ফ্লাইট বাতিল

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আরও পড়ুন

লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত

লালবাগে ড্রেনেজ সংস্কারে অনিয়ম, নির্বাহী কর্মকর্তার নির্দেশও উপেক্ষিত

রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি

রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি

বাজারে ভরা শীতের সবজি, স্বস্তি নেই দামে

বাজারে ভরা শীতের সবজি, স্বস্তি নেই দামে

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম