Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

টাইফুন চাম্পির আঘাতে ভয়াবহ ক্ষতির শঙ্কা, শত শত ফ্লাইট বাতিল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম

টাইফুন চাম্পির আঘাতে ভয়াবহ ক্ষতির শঙ্কা, শত শত ফ্লাইট বাতিল

Advertisement

শক্তিশালী বাতাস ও মুষলধারে বৃষ্টির পূর্বাভাসের মধ্যে টাইফুন চাম্পির আগমন ঘিরে শুক্রবার কার্যত অচল হয়ে পড়েছে তাইওয়ান। ঝড়টি দুর্বল হয়ে এলেও দ্বীপটিতে সরাসরি আঘাত হানার আশঙ্কা এখনো রয়েছে। এর প্রভাবে ভয়াবহ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টাইফুন চাম্পির প্রভাবে শুক্রবারের জন্য নির্ধারিত তাইওয়ানের ২৬২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ৬৬০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

শক্তিশালী ঝড়ের আগাম সতর্কতা হিসেবে রেল ও ফেরি চলাচলও স্থগিত করা হয়েছে। পাশাপাশি কয়েকটি মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) তথ্যানুযায়ী, একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হওয়া এবং চলতি বছর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট অন্যতম শক্তিশালী ঝড় চাম্পির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৯১ কিলোমিটার (১১৯ মাইল) ছিল।

আবহাওয়া প্রশাসন জানায়, ঝড়টি তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী, এটি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের পাশ দিয়ে এগিয়ে চীনের উপকূলের দিকে উত্তরমুখী হবে। পরে দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হওয়ার কথা রয়েছে।

ঝড়ের প্রভাবে তাইওয়ানে একজন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, পাহাড়ি এলাকা থেকে প্রায় এক হাজার ৩০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

সিডব্লিউএর পূর্বাভাসক লিউ পেই-তেং রয়টার্সকে বলেন, তাইওয়ানের কাছে এসে ঝড়টি যদি স্থির হয়ে পড়ে, বৃত্তাকারে ঘোরে কিংবা এদিক-সেদিক দুলতে থাকে, তাহলে সরাসরি আঘাত হানার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২২৭ কি.মি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন

২২৭ কি.মি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন

সুপার টাইফুন ‘চাম্পি’ আঘাত হানতে পারে যেখানে

সুপার টাইফুন ‘চাম্পি’ আঘাত হানতে পারে যেখানে

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

২২৭ কিমি বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

ধেয়ে আসছে লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ধেয়ে আসছে লঘুচাপ, টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আরও পড়ুন

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

‘আমি সব সময় অন্যদের সাহস জুগিয়েছি, আজ নিজের জন্যই কোনো শক্তি খুঁজে পেলাম না’

জলাতঙ্কে গরুর মৃত্যু, দুধের প্রসাদ খেয়ে টিকা নিলেন ৪৫০ ব্যক্তি

জলাতঙ্কে গরুর মৃত্যু, দুধের প্রসাদ খেয়ে টিকা নিলেন ৪৫০ ব্যক্তি

ফের হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

ফের হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

টাইফুন চাম্পির আঘাতে ভয়াবহ ক্ষতির শঙ্কা, শত শত ফ্লাইট বাতিল

টাইফুন চাম্পির আঘাতে ভয়াবহ ক্ষতির শঙ্কা, শত শত ফ্লাইট বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম