Logo
Logo
×

Advertisement

রাজধানী

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা জেলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:০৪ এএম

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা জেলা

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়।

Advertisement

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ‘মরহুম শানাল মাদবর স্মৃতি মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জেলা মহিলা একাদশ।

শুক্রবার (১৭ জুলাই) চকসিংহড়া হযরত আলী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা জেলা মহিলা একাদশ ২-০ গোলের ব্যবধানে মাগুরা জেলা মহিলা একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। স্থানীয় ফুটবলপ্রেমীদের বিপুল উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।

টুর্নামেন্টের আয়োজক ও চকসিংহড়া হযরত আলী স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘ এই ৫৫ বছরে খেলাধুলায় আমাদের সাফল্যের গল্প নেহাত কম নয়। মেয়েরা অনেক দূর এগিয়েছে। তবে মেয়েদের খেলাধুলায় প্রত্যাশিত উন্নতি হয়েছে কি না, সেটি বড় প্রশ্ন। সত্যি বলতে, আমাদের দেশে মেয়েদের খেলাধুলায় এখনো বাধার স্তূপ রয়ে গেছে। প্রথম বাধাটি আসে পরিবার থেকেই। আমাদের দেশের দুইজন নারী এভারেস্ট জয় করেছেন। কিন্তু প্রযুক্তির উৎকর্ষের এই সময়েও অনেক পরিবার মেয়েদের খেলাধুলায় অংশ নিতে দিতে চায় না। পরিবার উৎসাহী না হলে একটি মেয়ের পক্ষে খেলাধুলায় আসা বা তা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব।

তিনি আরও বলেন, একসময় খেলাধুলায় অনেক সচ্ছল পরিবারের মেয়েরা অংশ নিতেন। কিন্তু এখন সেই ধারাটি অনেকটাই কমে গেছে। বর্তমানে নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়েরাই বেশি খেলাধুলায় আসছেন। মেয়েদের খেলাধুলার বিকাশে স্পনসরদের আরও এগিয়ে আসা উচিত। অথচ দেখা যায়, ছেলেদের বড় বড় টুর্নামেন্ট—যেমন ফুটবল ও ক্রিকেটে—স্পনসররা অর্থায়ন করলেও ছোট ছোট খেলায় পৃষ্ঠপোষকতা দিতে আগ্রহ দেখায় না। ফলে এসব খেলার ছেলে-মেয়েরা প্রয়োজনীয় আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর খন্দকার মাহমুদ আরশিন। বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম খন্দকার, আব্দুস ছালাম, সেন্টু মোল্লা, লেলিন আহমেদ রাসেলসহ স্থানীয়রা।

খেলা শেষে চ্যাম্পিয়ন ঢাকা জেলা মহিলা একাদশকে আড়াই লাখ টাকা এবং রানার্সআপ মাগুরা জেলা মহিলা একাদশকে দেড় লাখ টাকা পুরস্কার প্রদান করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা  ‎

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা ‎

উত্তরায় মহাসড়ক অবরোধ, পথে পথে দুর্ভোগ

উত্তরায় মহাসড়ক অবরোধ, পথে পথে দুর্ভোগ

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট

চকবাজার মার্কেটে আগুন: ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, কাজ করছে ১০ ইউনিট

চকবাজারে আরেক ভবনে ছড়াল আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

চকবাজারে আরেক ভবনে ছড়াল আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আরও পড়ুন

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা

তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

তরুণদের চোখে চোখ রেখে কথা বলার স্বাধীনতা দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা ‎

বাড্ডায় গৃহবধূর মৃত্যু, মায়ের অভিযোগ পরিকল্পিত হত্যা  ‎

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম