Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিশ্বকাপ ফাইনাল দেখে ফেরার পথে দুর্ঘটনায় যুবক আহত

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:২২ পিএম

বিশ্বকাপ ফাইনাল দেখে ফেরার পথে দুর্ঘটনায় যুবক আহত

Advertisement

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশাল (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় ওই যুবককে।

আহত বিশালের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার তেতিয়াপাড়া গ্রামে। তার বাবার নাম বঙ্গলাল। পেশায় তিনি ইভেন্ট ম্যানেজার। বর্তমানে রাজধানীর খিলক্ষেতে থাকেন।

আহতের বন্ধু সুস্ময় জানান, রাতে আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখার পর তারা মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এয়ারপোর্ট এলাকার প্রধান সড়কে পৌঁছলে হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে বিশাল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সকালে আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে এয়ারপোর্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, আহত বিশালকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনায় তার মাথা ও হাতে আঘাত লেগেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

আরও পড়ুন

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম