ডেমরায় আ.লীগের ২ নেতাকর্মী কারাগারে
Advertisement
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে সোমবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার দিবাগত গভীর রাতে বাঁশেরপুল ও সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ডিএসসিসির ৬৪নং ওয়ার্ডের ৫নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. জালাল (৫৫) ও স্থানীয় কর্মী তানভীর ইসলাম আসিফ (২০)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর ১৭ নভেম্বর সকাল ৬টার দিকে ডেমরা থানার বড়ভাঙ্গা এলাকার বোর্ডমিল গ্রিণ সিটি উঁচু ব্রিজে দেশের অখন্ডতা, সংহতি জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করতে মিছিল করে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে গ্রেফতাররা। আর এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চিহ্নিতরাসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয় ডেমরা থানায়। ওই মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, আসামিরা ৫ আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় পলাতক থেকে বিভিন্ন সন্ত্রাসী ও সরকারবিরোধী কার্যক্রমসহ সংঘটিত মিছিল-মিটিংয়ে সক্রিয় সদস্য ছিল। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
