Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিয়ের ৩ দিন আগে বাসচাপায় প্রাণ গেল যুবকের

Advertisement

Icon

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম

বিয়ের ৩ দিন আগে বাসচাপায় প্রাণ গেল যুবকের

Advertisement

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস চাপায় যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে গোলাপবাগ চৌরাস্তায় এ দুঘটনা ঘটে।

ওই যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন (৩০)। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। তার বাবার নাম মো. শাহজাহান; সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া গ্রামের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার তার বিয়ে হওয়ার কথা ছিল।

আহতরা হলেন- অটোরিকশাচালক মোজাম্মেল হক (৫৫) এবং পথচারী আবু কালাম (৫০)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মামুনের স্বজনরা জানান, মামুনের বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার এ অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

যাত্রাবাড়ী থানার এসআই মো. মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল থেকে ঢাকা গাবতলী গামী ইরান এক্সপ্রেস মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাই ওভারের ঢালে গোলাপবাগ চৌরাস্তার পূর্বপাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশা যাত্রী মামুনসহ ৩ পথচারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত বাসের চালক ও বাস যাত্রাবাড়ী থানায় আটক রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

আরও পড়ুন

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম