Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পুরান ঢাকায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৪৫ এএম

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পুরান ঢাকায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

খানকা কুশায়ীর পক্ষ থেকে নাতে রাসুল, মিলাদ, আলোচনা ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিবছরের মতো এবারও খানকা কুশায়ীর পক্ষ থেকে নাতে রাসুল, মিলাদ, আলোচনা ও দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ এশা রাজধানীর পুরান ঢাকার আজিমপুর স্টেট জনকল্যাণ সমিতির কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন দরবার ও খানকার পীর-মাশায়েখ, আলেম-ওলামা, মাওলানা, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। 

অনুষ্ঠানে হাফেজ সৈয়দ সাইদুর রহমান বলেন, মহানবী (সা.)-এর পৃথিবীতে আগমন মানবজাতির জন্য আল্লাহর মহান রহমত। তিনি সমগ্র মানবজাতিকে শান্তি, ন্যায়, মানবতা ও কল্যাণের শিক্ষা দিয়েছেন। তার জীবন থেকে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ পরিহার করে ভালোবাসা, ক্ষমা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা নিতে হবে। 

তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে নবীপ্রেম প্রকাশ নয়, সত্য বলা, আমানত রক্ষা, মানুষের অধিকার নিশ্চিত করা, অসহায়ের পাশে দাঁড়ানো ও অন্যকে সম্মান করার মাধ্যমে মহানবী (সা.)-এর আদর্শ বাস্তব জীবনে প্রতিষ্ঠা করতে হবে। নতুন প্রজন্মকে তার জীবন ও কর্ম সম্পর্কে জানিয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় তার সুন্নাহ ও আদর্শ অনুসরণের বিকল্প নেই। 

মাহফিলে শিশু ও মাওলানারা নাতে রাসুল পরিবেশন করেন। পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও মহানবী (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

এ সময় আয়োজকদের পক্ষ থেকে প্রায় ১ হাজার ২০০ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাক্কানী মঞ্জিলের পীর জাকির হোসেন সোবানী, ওয়ারি চিশতিয়া দরবারের পীর শামসুল হক চিশতী, বানিয়া নগরের পীর শাফায়েত উল্লাহ চিশতী, আন্তর্জাতিক বক্তা মাসুদ রিজভীসহ বিভিন্ন দরবার ও খানকার পীর-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিরা।

বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, সততা, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দুরুদ ও সালাম পেশ করে দেশ ও জাতির শান্তি, মানুষের কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে মোনাজাত করা হয়।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসলামি ঐক্য প্রতিষ্ঠায় মহানবীর (সা.) আদর্শ অনুসরণের আহ্বান

ইসলামি ঐক্য প্রতিষ্ঠায় মহানবীর (সা.) আদর্শ অনুসরণের আহ্বান

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দুই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দীতে হাজার হাজার মানুষ

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দীতে হাজার হাজার মানুষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল

কাগতিয়া দরবারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল

কাগতিয়া দরবারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল

আরও পড়ুন

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য, ২০ টাকার নকলে আদায় ১,৯০০ টাকা!

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম