কাগতিয়া দরবারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:০৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রিয় নবীজির (সা.)- এর আগমনে পৃথিবী একদিকে যেমন পবিত্র হয়েছে, অন্যদিকে হয়েছে তৌহিদের প্রতিষ্ঠা। নবীজি (সা.) সব অন্যায়-অনাচার ভেদাভেদ বৈষম্য দূর করেছেন। প্রতিষ্ঠা করেছেন সৌহার্দ্য সম্প্রীতির অনন্য বন্ধন। আইয়্যামে জাহেলিয়াতের অন্ধকার যুগে এসে প্রিয় রাসূল (সা.) এমন সংস্কার করেছেন যা অনন্তকাল স্মরণীয় হয়ে থাকবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ জোহর পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফে অনুষ্ঠিত জুলুস ও মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় মোর্শেদে আজম মাদ্দাজিল্লাহুল আলী এ কথা বলেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন অধ্যাপক ড. জালাল আহমদ, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মুহাম্মদ আবদুস সবুর ও মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।

