শাহজালাল বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্টে অগ্নিকাণ্ড
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বিমানবন্দর এলাকায় সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার যুগান্তরকে বলেন, ‘দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। প্রায় ১টা ৪০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।’
তিনি আরও জানান, এ পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কারও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
