দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ ৪ জন চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সাজু মজুমদার (২৮), অন্তর রহমান ওরফে অনু (২২), পারভেজ (২২) এবং বাবু ওরফে সেন্টু (২৫)।
দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দক্ষিণখান থানাধীন মুক্তিযোদ্ধা রোড আজমপুর এলাকায় এক ব্যক্তির গতিপথ রোধ করে চাঁদা দাবি করে কতিপয় সন্ত্রাসী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় দক্ষিণখান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা রুজুর পর দক্ষিণখান থানা পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তিগত সহায়তায় সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে সাজু মজুমদারকে এবং পরবর্তীতে জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকা থেকে অন্তর রহমান ও পারভেজকে গ্রেফতার করে।
দক্ষিণখান থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টায় ঘটিকায় দক্ষিণ আজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধারসহ বাবু ওরফে সেন্টুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
