‘আজ সব হারালাম, এখন আমরা কী নিয়ে বাঁচব?
Advertisement
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ এএম
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আট তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
সামিয়া গাজীপুরের কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পরিবারের সঙ্গে গাজীপুরের বোর্ডবাজার সাইনবোর্ডসংলগ্ন কলমেশ্বর এলাকায় বসবাস করত। তার বাবা নুরুন্নবী স্থানীয় বাজারে একটি কনফেকশনারির দোকান পরিচালনা করেন।
ঘটনার বিবরণ দিয়ে সামিয়ার বাবা নুরুন্নবী বলেন, হাসপাতালের বাইরে থেকে এসে সামিয়া তার মাকে বলে, ‘মা, ক্ষুধা লেগেছে, ভাত দাও।’ ভাত খাওয়ার পর বেড থেকে সামান্য দূরে অবস্থিত কোমরসমান উঁচু একটি জানালার মতো জায়গায় গিয়ে বসে সে। ওই সময় তার মা বেডের নিচে বসে ভাত খাচ্ছিলেন। জানালার ওখানে বসে নিচের দিকে তাকানোর পর হঠাৎ মাথা চক্কর দিলে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সামিয়া।
তিনি আরও বলেন, চিকিৎসকদের কাছ থেকে শুনেছেন, নিচে পড়ে সামিয়ার ঘাড় ও একটি হাত ভেঙে গেছে। তার কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই কিশোরীর মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


